বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

চট্টগ্রামে করোনা আক্রান্ত শিশুটির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটিয়ায় করোনা শনাক্ত হওয়া ৬ বছরের শিশুটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।

তিনি বলেন, গতকাল করোনা শনাক্তের পর রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি করানোর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। নিয়ম অনুযায়ী শিশুটির মরদেহ দাফনের ব্যবস্থা চলছে বলেনও জানান ডা. অসীম কুমার।

এর আগে গতকালের নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শিশুটির বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের কারণে এক বৃদ্ধের মৃত হয়। এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বেশ কিছু বাড়ি লকডাউন করা হয়। এছাড়া গতকাল চট্টগ্রামের বিআইটিআইডি তে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ