বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

অন অ্যারাইভাল ভিসা স্থগিত ৩০ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৩০ এপ্রিল পর্যন্ত সব দেশের যাত্রীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ। বাংলাদেশে থাকা সব বিদেশী মিশনে গত রোববার এ-সংক্রান্ত নোট ভারবাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, বাংলাদেশ ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে থাকা সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের দপ্তর ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ১২ এপ্রিল নোট ভারবাল পাঠানো হয়েছে। এর আগে একই ধরনের নোট ভারবাল গত ১৯ মার্চ পাঠানো হয়েছিল। করোনার সংক্রমণ মোকাবেলায় সরকার এ বিষয়ে আগের নোট ভারবাল স্থগিত করে নতুন নোট ভারবাল দিয়েছে।

বিদেশী মিশনগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত সব দেশের যাত্রীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ। এছাড়া বিদেশী নাগরিক যাদের বৈধ ভিসা রয়েছে বা নতুন ভিসার জন্য আবেদন করেছেন, এমন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের জন্য ৭২ ঘণ্টার মধ্যে নেয়া মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। সেই নাগরিক কভিড-১৯-এ আক্রান্ত নন ও এ ধরনের কোনো লক্ষণ নেই, তা উল্লেখ থাকতে হবে। প্রতিটি যাত্রীকে এ মেডিকেল সার্টিফিকেট বাংলাদেশে আসামাত্র সংশ্লিষ্ট বিমানবন্দর বা সমুদ্রবন্দর বা স্থলবন্দরে জমা দিতে হবে।

এতে বলা হয়েছে, যারা করোনা আক্রান্ত দেশ থেকে আসবেন তাদের বাংলাদেশে প্রবেশের পর দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তারা নিজস্ব ব্যবস্থায় কোয়ারেন্টিনে থাকবেন, নাকি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন, তা বন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা সিদ্ধান্ত দেবেন। যারা নিজস্ব ব্যবস্থায় কোয়ারেন্টিনে থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশে কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত কূটনৈতিক, কর্মকর্তা, পাসধারীরা ও তাদের পরিবারের জন্য মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ