বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

করোনা সন্দেহে মাকে রাতে বনে রেখে গেলেন সন্তানেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে মাকে রাতে সখীপুর শাল-গজারি বনে ফেলে চলে গেছেন তার সন্তানরা।

গতকাল সোমবার (১৩ এ‌প্রিল) রাতে টাঙ্গাইলের সখীপু‌র উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ‌ঘটে। ভুক্তভোগী নারী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।

পরে গভীর রাতে ওই নারীর কান্নার শব্দে শুনে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তাকে অব‌হিত ‌করেন ইউপি চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ সদস্য ও মে‌ডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে ওই নারীর পরিচয় জানা যায়।

তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী-সন্তান ও স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে সখীপুর বনে রেখে পরের দিন সকালে বাড়িতে নেবেন- এই আশ্বাস দিয়ে পালিয়ে যান। ওই নারীকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে। রাতেই তাকে এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ