বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

চাঁদপুরে করোনায় মৃতদের দাফনে তরুণ আলেমদের বিশেষ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভাইরাসটির সংক্রমণ থেকে নিরাপদ থাকতে কার্যত লকডাউনে রয়েছে গোটা বিশ্ব। এ পর্যন্ত আমাদের দেশে ও করোনায় আক্রান্ত রোগি ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনায় মৃতের শরীর থেকে ভাইরাসটি ছড়ায় না মর্মে জানানো হলেও আতঙ্ক কাটছে সাধারণ মানুষের। এ আতঙ্ক থেকেই দেশে করোনায় মৃত কয়েকটি জানাজায় অংশ গ্রহণ করেননি স্বজনরা।

এমন পরিস্থিতিতে শরীয়াহ মোতাবেক জানাজা ও দাফন সম্পন্ন করতে এগিয়ে এসেছেন আলেম সমাজ সেবক মাওলানা গাজী ইয়াকুবের তত্ত্বাবধানে ঢাকা সহ বহু জেলার তরুণ আলেম সমাজ এই লক্ষে চাঁদপুর জেলায় মুফতি ছানাউল্লাহ চাঁদপুরীর মাধ্যমে এক ঝাঁক আলেমের একটি টিম গঠন করেছেন।

আলেমদের এ কাফেলায় রয়েছেন মুফতি খালেদ সাইফুল্লাহ মুফতি আল আমিন সাকি হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মাকসুদ রহমান ও প্রমুখ আলেমেদ্বীন।

যোগাযোগের নম্বর ০১৬৪২-৬২০৮৩৪। ০১৯৯২-১৪৯২৭৬। এ বিষয়ে মুফতি ছানাউল্লাহ চাঁদপুরী বলেন, বিভিন্ন স্থানে আমরা করোনাভাইরাসে আক্রান্তদের জানাজা-দাফন নিয়ে সঙ্কটের কথা শুনেছি। এজন্য আমরা চাচ্ছি আমাদের জেলায় যেন সে রকম পরিস্থিতি না ঘটে। ইসলামী শরীয়ত মোতাবেক যেন একজন মুসলমানের জানাজা-দাফন হয়, সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ