বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

সোনারগাঁয়ে করোনায় মৃতদের কাফন-দাফনের দায়িত্ব নিয়েছে কওমি তরুণরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ব্যক্তিদের গোসল ও কাফন-দাফনের ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কওমি মাদরাসার ছাত্র ও আলেমদের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ সাইদুল ইসলাম এর মাধ্যমে ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে একটি সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

এ টিম গঠন শেষে উপজেলা কনফারেন্স রুমে ঐ সকল স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রধান করেন নারায়ণগঞ্জ জেলা ইফা-র ফিল্ড সুপারভাইজার মুহাঃ আল আমিন।

জানা গেছে মরন-ব্যাধি করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন-দাফনের জন্য টিম গঠনে বেশ ভূমিকা রাখেন ক্বওমী মাদ্রাসার তরুণরা। এ টিমে অংশ নেন বেশ কিছু সামাজিক সংগঠনও। সংগঠনগুলো হচ্ছে কওমি ছাত্রদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম শায়খআবু তাওয়ামা ছাত্র সংসদ, সোনারগাঁ, আলোর দিশারী সংসদ হামছাদী, সোনারগাঁ, নবচেতনা যুব সংসদ জৈনপুর, সোনারগাঁ, যুব উন্নয়ন সংস্থা,কাচঁপুর জনকল্যাণ সেবা সংস্থা,বিডি ক্লিনিং সোনারগাঁ,সোনাকান্দা একাডেমী সনমান্দী,স্বপ্নের সোনারগাঁসহ ১০ সংগঠন।

করোনায় মৃত ব্যক্তিদের শরীয়াহ সম্মত গোসল, কাফন-দাফন ও জানাযা সকল কাজ আন্জাম দিবেন তারা। সকল কাজ যেন ইসলামী শরীয়াহ অনুযায়ী হয় তার জন্য উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ সাইদুল ইসলাম-র প্রতি কওমি তরুণদের একটি দাবীও থাকে। এসব আলোচনা হয় উপজেলা কনফারেন্স রুমে একটি আলোচনা সভায়।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন কাফন-দাফন টিমের সঙ্গে (০১৭০৮৪৪২২৫৮,০১৮২০২০৩১৩১, ০১৪০২৩৬৭৬৪৬) যোগাযোগের মাধ্যমেই সেখানে পৌঁছে যাবে টিমের সদস্যরা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত মানুষের পাশে দাড়াবার জন্য আপনারা এসেছেন। আমি আপনাদের আলো হিসাবে বিবেচনা করছি।

যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত থাকে কিছুই দেখতে পায় না। তখন তাকে একটু আলো দিয়ে সামনে নিয়ে যাওয়া হয়। এরকম আপনারাও জাতিকে আলো দিয়ে সামনে নিয়ে যাবেন। আমি আপনাদের আলোকিত টিম হিসাবে বিবেচনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ