বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

‘আল্লামা আহমদ শফির সুস্থতা কামনায় সকলেই দোয়া করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমিরে হেফাজত, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন আহমদ শফী সাহেব হুজুর আমাদের সকলের জন্য ছায়া স্বরূপ। তিনি দল মত নির্বিশেষে ইসলামপ্রিয় সকল মানুষের মুরুব্বি। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য নেয়ামত স্বরূপ।

চরমোনাইয়ের পীর বিশেষভাবে আল্লাহর কাছে আল্লামা আহমদ শফীর রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং দেশের সকল ইসলাম প্রিয় মানুষকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আরেক বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফীর রোগমুক্তি কামনায় জন্য দেশবাসীকে বিশেষভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে ভর্তির পর গতকাল মঙ্গলবার ইয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার আসগর আলী হসপিটালে নেয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ