বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক

আল্লামা আহমদ শফীর জন্য দেশবাসীর নিকট দোয়ার আবেদন বেফাক মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, হাইআতুল উলয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক দুর্বলতা ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে গতকাল মঙ্গলবার ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বর্তমান অবস্থা উন্নতির দিকে।

১০৩ বছরের বেশি বয়সী দেশের শীর্ষ আলেম ও সর্বজন শ্রদ্ধেয় বুযুর্গ আল্লামা শাহ আহমদ শফী এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদিতে ভুগছেন।

দেশের শীর্ষ এই আলেমের দ্রুত সুস্থতা ও নেক হায়াতের জন্য জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করার জন্য বেফাক মহাসচিব ও হাইআর ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস দেশবাসীর কাছে বিশেষত দেশের সকল আলেম উলামা এবং কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমানদের নিকট আবেদন জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ