বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক

করোনায় ডা. মঈনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, মর্মাহত স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার মৃত্যুর তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীকে জানালে তিনি শোক প্রকাশ করেন বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। করোনা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া মৃতের পরিবার যাতে দ্রুত প্রধানমন্ত্রী ঘোষিত সহায়তা পায় সেটিও নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডা. মঈনের মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত।

মন্ত্রী এসময় জানান, গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এই নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ জন। এছাড়া এই সময়ের মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৯ জনের শরীরে।

গেল ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ