বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

করোনা: সম্মানী পেলেন লামার ২৬০ ইমাম,খতিব ও মুয়াজ্জিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান (লামা) থেকে>

করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) এর নির্দেশে লামা উপজেলার খতিব ও ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা প্রদান করেন বান্দরবান জেলা পরিষদের।

আজ বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে জেলা পরিষদের গেষ্ট হাউজে লামার ২৬০ জন খতিব ও ইমাম মুয়াজ্জিনকে এ সম্মানী প্রদান করা হয়।

লামা বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুহা. ইবরাহীম বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে যেভাবে আমাদের মন্ত্রী আমাদের সম্মানিত করেছেন এমনি ভাবে সকল এমপি, মন্ত্রীরা যাতে দেশের সকল আলেম ওলামাদের সম্মানিত করতে পারেন এজন্য আল্লাহর নিকট দোয়া করি।

জানা যায়, বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সাত লাখ ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে লামা উপজেলার জন্য দুই লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

সদর উপজেলার ১৩০ জন, রোয়াংছড়িতে ১১ জন, রুমা ৬ জন, থানচি ৩ জন, আলীকদম ২৬জন, লামায় ২৬০জন এবং নাইক্ষ্যংছড়িতে ২৫০ ইমাম ও মুয়াজ্জিনকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান জনাব বাথোয়ইচিং মার্মা, জেলা পরিষদের সদস্য মিসেস ফাতেমা পারুল, ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুহা. রফিক, সেক্রেটারী তাজুল ইসলামসহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ