বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক

ঢাকাসহ ৬ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাসহ ছয় বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী দু’দিনে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

মঙ্গলবার ভোরে রাজধানীতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছিল। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে গরম বেড়ে যায়। এতে নগরজীবনে কিছুটা অস্বস্তি বিরাজ করে। ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মুহা. শাহিনুল ইসলাম জানান, ১৫ থেকে ১৮ এপ্রিলের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। হালকা বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে- ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা ও সিলেট অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ