বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

ভোলায় সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার মনপুরায় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে চর ফয়েজ উদ্দিন এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত থেকে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় মুহা. কাউছার, আলি আজগর ও হারুন নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এঘটনায় হাজির হাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুরবসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। প্রধান আসামি যুবলীগ নেতা রবকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

মনপুরা থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত থেকে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে গ্রফতার করা হয়েছে। বাকি ১ জনকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ