বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মঞ্জুআরা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে ধরনজী-কড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত মঞ্জু আরা বেগম উপজেলার পাড়ইল গ্রামের ছামিদুল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেন জানান, মঞ্জুআরা রাতে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় কড়িয়াগামী একটি মোটরসাইকেল মঞ্জুআরাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ