শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ালেন মুসলিম ফুটবল তারকা সালাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংল্যান্ডের লিভারপুলের জনপ্রিয় মুসলিম তারকা মোহাম্মদ সালাহ করোনার বিপর্যয়ের দিনগুলিতে নিজের শহরে দরিদ্রদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা যায়।

লিভারপুলের মুসলিম তারকা মোহাম্মদ সালাহের বাড়ী মিশরের গারবিয়া প্রদেশের বাসিউন শহরর অদূরে নাজরিজ গ্রামে। এই প্রদেশে করোনায় আক্রান্ত রোগী ও দরিদ্র ব্যক্তিদের জন্য সালাহ চ্যারিটেবল ফাউন্ডেশন কয়েক টন খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় সামগ্রী প্রেরণ করেছেন।

সূত্রমতে জানা যায়, এসকল প্যাকেজে মাংসসহ অন্যান্য খাদ্যদ্রব্য এবং স্বাস্থ্যগত আইটেম রয়েছে। এসকল দ্রব্য মোহাম্মাদ সালাহ চ্যারিটেবল ফাউন্ডেশন কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মোহাম্মাদ সালাহের পিতাও নিজ গ্রামের জনগণের মাঝে মস্ক বিতরণ করেছেন। মিশরের মুসলিম খেলোয়াড় করোনার বিপর্যয়ের দিনগুলোয় প্রতিদিন তার পরিবারের সাথে যোগাযোগ করে তাদের গ্রামবাসীর অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

এছাড়াও মোহাম্মদ সালাহের বাবা দুটি গরু জবাই করে নাজারিজ’সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে মাংস বিতরণ করেছেন এবং দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ