শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

কাতারে ৩ হাজার প্রবাসীর জন্য আলনূর সেন্টারের ইফতারি আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউনে কর্মহীন হয়ে পড়া কাতার প্রবাসীদের জন্য মাসব্যাপী ইফতার ও রাতের খাবার সরবরাহ করছে আলনূর কালচারাল সেন্টার কাতার ।

সংগঠনটির সমাজকল্যাণ পরিচালক পেয়ার মুহাম্মদ বলেন, ফ্রি ভিসায় আসা বিপুল সংখ্যক কর্মহীন প্রবাসী করোনা পরিস্থিতির কারণে মানবেতর জীবনযাপন করছেন। তাদের সহায়তায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে সকলের সহযোগিতার চেষ্টা করছি।

অপরদিকে আলনূর সমাজকল্যাণ সহকারী ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম বলেন, প্রতিদিন ১০০ জন করে পুরো রমজানে সর্বমোট ৩০০০ প্রবাসীর জন্য আমাদের এই আয়োজন। প্রতিদিন ইফতারির পূর্বে তালিকাভুক্ত ভাইদের বাসস্থানে আলনূর স্বেচ্ছাসেবকগণ ইফতার ও খাবার পৌঁছে দেন। প্রয়োজনের তুলনায় এটি খুবই অপ্রতুল।

আলনূর মহাপরিচালক প্রকৌশলী শোয়াইব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন,আলনূর সেন্টার মূলত শিক্ষা ও সংস্কৃতিমূলক প্রতিষ্ঠান। তবে বর্তমান করুণ অবস্থায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ও জাতীয় কর্তব্য এবং রমজানের পরম শিক্ষা।

আমাদের মাননীয় রাষ্ট্রদূত জনাব আসুদ আহমদ সামর্থবান প্রবাসীদের এ ব্যাপারে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। পরকালের জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে হলে অসহায় ভাইদের সহযোগিতায় সকলের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ