শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

রমজানে রোহিঙ্গাদের পাশে থাকতে দেশবাসীর প্রতি মালয়েশিয়ার আলেমদের বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

রমজান উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা মুসলমানদের পাশে থাকতে দেশবাসীর প্রতি সেদেশের আলেম ওলামারা বিশেষ আহবান জানিয়েছেন।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মালয়েশিয়ার শীর্ষ কয়েকজন মুফতির তরফ থেকে এই আহবান জানানো হয়।

এপ্রসঙ্গে মালয়েশিয়ার পেনাঙের প্রাদেশিক মুফতি শায়খ মুহাম্মাদ নুর গুরুত্বারোপ করে বলেন, দেশের প্রতিটি নাগরিকের উচিত তাদের রোহিঙ্গা মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো এবং রমজানে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি মনে করি মালয়েশিয়া সরকার রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে মানবিক আচরণ করবে এবং রমজানে তাদের ত্রাণ ও খাদ্য সহযোগিতা করবে।

এদিকে শায়খ মুহাম্মাদ নুরের কথার সমর্থন করে পাহাঙ প্রদেশের প্রধান মুফতি শায়খ আব্দুর রহমান উসমান বলেন, আমি মালয়েশিয়ার সকল জনগণকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

তিনি বলেন, প্রতিটি মুসলমানের কর্তব্য হল, মাজলুম মুসলমানদের বিপদে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা। আমার বিশ্বাস, মালয়েশিয়ার মুসলিমরা মহিমান্বিত রমজানের ফজিলত গ্রহণ করবে এবং ইসলামি শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তাদের ভাইদের সহযোগিতায় এগিয়ে আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ