মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বালাগঞ্জে আরও ১ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে আরও একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবক বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাবরকপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বালাগঞ্জের সদর ইউনিয়নে একি ওয়ার্ডের প্রথমবারের মত করোনা ভাইরাসে আক্রান্ত হন এক যুবক। গত শুক্রবার রাতে তার করোনা আক্রান্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

এ নিয়ে বালাগঞ্জ উপজেলায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা মোট দুইজনে দাঁড়িয়েছে। এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ২৪৪ জন করোনা রোগী শনাক্ত হলেন। তারমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন মারা গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ