মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

মনিপুরি মুসলিম জনগোষ্ঠীতে প্রথম করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
স্পেশাল করেসপন্ডেন্ট>

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরি জনগোষ্ঠীর মাঝে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্ত ব্যাক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহকারী। তার বাড়ি ৮ নং মাধবপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীদের নমুনা ঢাকায় পাঠানোর পর আজ মঙ্গলবার (৫ মে) আসা ফলাফলে জানা গেছে, একজন অফিস সহকারী করোনায় আক্রান্ত। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঙ্গলবার বেলা ২টায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাসাধিককাল থেকে এ কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও অফিস কর্মচারীরা ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করছেন। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে একজন অফিস সহকারীর করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলাফল পাওয়ার পর তাকে তার বাড়ি মাধবপুরে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ