সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইসলামি শিক্ষার রূপপ্রকৃতি, ধরন ও পরিধির বিস্তৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল ‍হুদা নোমানী।।

ইসলামী শিক্ষাই একমাত্র মনুষ্যত্বকে দান করেছে অন্য সব মাখলুক হতে স্বাতন্ত্রিকতা ও সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুকের মর্যাদার মুকুট। মুসলমানের কল্যাণকর সমস্ত কাজের ভিত্তি হল দুই জিনিস

১। ঈমান ২। সহিহ নিয়ত

মূল আলোচনা: ১। কোন শিক্ষাকে ইসলামী শিক্ষা বলার জন্য তিনটি শর্ত: (১) তাওহিদ (২) রিসালাত (৩) আখেরাত

এই তিনটি বিষয় অন্তরে বিশ্বাস করে কল্যাণকর যে কোন বিদ্যা শিক্ষাই হল ইসলামী শিক্ষা।

এভিত্তিতে আরবি ভাষা ও তার সহযোগিবিদ্যা সরফ- নাহু, আদব, বালাগাত, মানতিক, ফলসাফা, ক্বিরাত, হিফয, উসুল, ফিকহ, হাদিস, তাফসির, সহিহ তাসাউফ, ইলমুল কালামসহ আখেরাতে কল্যাণসাধনকারী সকলবিদ্যা উপরোক্ত তিনটি শর্তের সাথে ইসলামী ইলম তথা ইসলামী জ্ঞান৷

তেমনিভাবে ডাক্তারি, ইন্জিনিয়ারিং, ভাষাবিদ্যা, ব্যরিস্টারি, অর্থনীতি, রাজনীতি, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ভুমিবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সাংবাদিকতা, প্রতিরক্ষাবিদ্যা, জনপ্রশাসন-জনশৃংখলারক্ষাবিদ্যা,পানিবিদ্যা, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যাসহ দেশ- দশের মানবকল্যাণে উপকারি সকল দুনিয়াবীবিদ্যাও ঐ তিন শর্তে ইসলামী ইলম তথা ইসলামী জ্ঞান-বিজ্ঞান৷

উক্ত তিন শর্তের কোন একটির ব্যত্যায় ঘটলে আখেরাতের ইলম আর ইসলামী ইলম -তথা জ্ঞান হিসেবে পরিগণিত হয়না,বরং তা ধর্মনিরপেক্ষ অনৈসলামী দুনিয়াবী জ্ঞান হয়ে যায়, যেমন মুসতাশরিকিন তথা ওয়ারিয়ান্টালিস্টদের কুরআন- হাদিস- ফিকহ-তাসাউফ- ইলমুল কালামসহ সকল প্রকার ইসলামী ইলমচর্চা।

ঠিক তেমনিভাবে উক্ত তিন শর্তের কোন একটি শর্তে ঘাটতি থাকলে দুনিয়াবী কল্যাণকর ইলমও তখন আর ইসলামী ইলম তথা ইসলামী জ্ঞান হিসেবে বাকি থাকেনা.বরং তা হয়ে যায় ধর্মনিরপেক্ষ অনৈসলামী দুনিয়াবী জ্ঞান-বিজ্ঞান৷

২। ইসলামী শিক্ষার কার্যকারী সুমিষ্ট ফল আখেরাতে পাওয়ার জন্য তিনটি শর্ত: (১) এই বিদ্যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য, এই নিয়তে বিদ্যা শিক্ষা করা ,দুনিয়া হাসিলের লোভে শিক্ষা অর্জন না করা,এবং তা উপার্জনের জন্যই শিক্ষাকে মুখ্য হাতিয়ার হিসেবে ব্যবহার না করা।

(২) শিক্ষাটি দুনিয়া বা আখেরাতের কল্যাণমুলক হওয়া। (৩) দেশ-দশ তথা মানব ও তামাম মাখলুকের সেবা-খেদমতের নিয়তে বিদ্যা শিক্ষা করা,বিজনেস- ব্যবসার নিয়ত না থাকা এবং শিক্ষাকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার না করা।

এই তিনটি শর্তের একটি শর্তও যদি নষ্ট হয়,তাহলে সে ব্যক্তি দুনিয়াবী ক