মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

চাল আত্মসাৎ করায় আরো তিন জনপ্রতিনিধি বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করেনার প্রাদুর্ভাবের মধ্যে জেলেদের বিতরণের চাল আত্মসাৎ করার ঘটনায় তিনজন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্যকে বরখাস্ত করে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাতের জন্য ইউনিয়ন পরিষদের ১৯ জন চেয়ারম্যান, ৩১ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌর কাউন্সিলরসহ মোট ৫২ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।

মৎস্য ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপনকে বরখাস্ত করা হয়েছে।

একই অভিযোগে কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোফাজ্জেল ব্যাপারী এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীও বরখাস্ত হয়েছেন।

এই চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শরীয়তপুরের জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে স্থানীয় সরকার বিভাগ তাদের সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে।

কেন তাদেরকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানাতে নোটিস দেওয়া হয়েছে তাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ