মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বিশ্ব শান্তি-সমৃদ্ধি কামনায় কিশোরগঞ্জের পাগলা মসজিদে বিশেষ মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

বিশ্ব শান্তি-সমৃদ্ধি কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে বিশেষ মুনাজাত করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এই মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পাগলা মসজিদের খতীব মাওলানা আশরাফ আলী৷

মুনাজাতে রমজানের বরকত কামনা, আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহমাফের পাশাপাশি বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়

করোনা ভাইরাসের প্রভাবে সতর্কতামূলক দীর্ঘ দিন মসজিদে সিমিত আকাড়ে জামাত আদায় হয়ে আসছিল। গত ৬ মে ধর্মমন্ত্রণালয় থেকে শর্ত সাপেক্ষে মসজিদে নামাজ আদায় ব্যাপারে ঘোষণা আসার পর আজ প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ঠিক ১২ টা ৩০ মিনিটে জুমার আজান হয়ে সংক্ষিপ্ত খুৎবা অতঃপর ১২ টা ৪৬ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লীরা বিশেষ মুনাজাতে যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। কান্নায় বুক ভাসান তারা। দীর্ঘদিন পর মসজিদে এসে নামাজ পড়তে পেরে সন্তোষ প্রকাশ করেন আগত মুসল্লিরা৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ