মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

সিরাজগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের সলঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার সকালে জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গার হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৩টি গুলি উদ্ধার করা হয়। এ সময় আটক লিটন হোসেন (৩৫) মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

আটক লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই নাজমুল হক। শনিবার আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ