মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বিশ্বনাথে চুরির গরুসহ ২ জনকে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে চুরির ১৪টি গরুসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ এলাকার সিংড়াওইল গ্রামের উস্তার আলীর ছেলে মুহা. ইসলাম উদ্দিন (২৮) ও মৃত ইউনুছ আলীর ছেলে মুহা. নিজাম উদ্দিন (২৫)।

জানা গেছে, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংড়াওইল গ্রামের দু’টি বাড়ি থেকে চুরি হওয়া ১৪টি গরু ও দুইটি পিকাফ গাড়িসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, এসআই দেবাশীষের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৪টি গরু ভরতি দুইটি পিকাফসহ দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। যেহেতু ছাতক থানায় মামলা হবে, তাই ছাতক থানাকে জানানো হয়েছে। গরুসহ ছাতক থানার পুলিশ তাদেরকে নিয়ে যাবে।

গরু আটকের খবর পেয়ে কয়েকজন সুনামগঞ্জের ছাতক থানা এলাকা থেকে বিশ্বনাথ থানায় আসেন এবং তারা জানান এগুলো তাদের চুরি হওয়া গরু। যেহেতু ছাতক থানা এলাকায় তাদের বাড়ি, তাই তারা ছাতক থানায় চুরির মামলা করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ