মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

সিংড়ায় অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর খাদ্য সহায়তা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসুদ
নাটোর থেকে>

নাটোররের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তায় রয়েছে চাল,ডাল,আলু,তৈল ও সাবান।

মঙ্গলবার কতোয়া বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে পৌর শহরের ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে ২১০টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরন করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

খাদ্য সহায়তা বিতরণ শেষে বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,চলমান এই করোনা পরিস্থিতি মোকাবেলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম রুহুল কুদ্দস তালুকদার দুলুর পরামর্শক্রমে সিংড়া উপজেলার প্রতিটি গ্রামের অসহায় মানুষের ঘরে ঘরে এই খাদ্য সহায়তা পযায়ক্রমে পৌছে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ইউসুফ আলী, শাহাদত হোসেন, শারফুল ইসলাম বুলবুল, সদস্য ইব্রহিম খলিল ফটিক, সাইদুর রহমান সাধু, পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, রুহুল আমিন, মহিদুল ইসলাম, আবদুল্লাহ আল কাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম হিরু, ছাত্রদলের নেতা শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ