মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

লামা স্বাস্থ্যকমপ্লেক্সে জীবাণুনাশক টানেল স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান, লামা বান্দরবান।

বান্দরবান লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি'র সৌজন্যে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

বুধবার (১৩ মে'২০) বেল ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে এই জীবাণুনাশক টানেলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। উপজেলা নিবার্হী অফিসার নূর-এ জন্নাত রুমি, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি বায়থোইচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা ফারুল, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা উপজেলা আ.লীগের সহ-সভাপতি বিজয় আইচ্, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধি সাংবাদিক সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানায় , পার্বত্যমন্ত্রীর বড়পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জীবাণুমুক্ত করতে এই ডিসইনফেকশন টানেলটি প্রদান করা হয়েছে। এবং হাসপাতালে আসা সবাই এই জীবাণুনাশক টানেলের মধ্যে দিয়ে হাসপাতালে প্রবেশ করলে সবাই জীবাণুমুক্ত থাকবে বলে আশা স্বাস্থ্য বিভাগের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ