মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

কিশোরগঞ্জে তরুণ আলেমদের নিয়ে আল ইমদাদ ট্রাস্টের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল মুবিন: তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের উদ্যোগে আল-ইমদাদ ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় কিশোরগঞ্জে রমজান মাসব্যাপি ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

সামাজিক দূরত্ব ও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই পরিচালিত হচ্ছে এই বিতরণ কর্মসূচি। এ মহতী উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন সার্বিক সহযোগিতা করছেন।

গড়ে প্রতিদিন পাঁচশ'রও বেশি রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছে সংস্থাটি। শহরের বড়বাজার, একরামপুর, বয়লা, শোলাকিয়া, গৌরাঙ্গ বাজার, বাস স্ট্যান্ড ইত্যাদি জনাকীর্ণ এলাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। এতে দরিদ্র মানুষ ছাড়াও শহরে বিভিন্ন কাজে আগত মানুষদের আপ্যায়ন করা সম্ভব হচ্ছে।

এছাড়াও রাতের আধারে অসহায়-মধ্যবিত্ত ও গরিব আলেমদের ঘরে ঘরে গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সংস্থার কর্মীরা।তাদের এ মহতী উদ্যোগ ইতোমধ্যেই জনসাধারণের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্রাস্টের নির্বাহী সদস্য মুফতী আব্দুল্লাহ সাদেক জানান, রমজানের শুরু থেকেই প্রতিদিন মুসাফির, গরিব ও নিঃস্বদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মমূচীর আজ ১৩ তম দিন। প্রতিদিন পাঁচশোরও বেশি রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। আল ইমদাদ-ট্রাস্টের পক্ষ থেকে আমরা বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যাদের আন্তরিক সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় মাসব্যাপী বিতরণ প্রোগ্রাম এগিয়ে যাচ্ছে।

'তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ' ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি লকডাউনে কিশোরগঞ্জে কাপড়ের দোকানগুলো বন্ধ থাকায় প্রয়োজন সত্ত্বেও মৃতব্যক্তির কাফনের কাপড় ও আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে না পারা বা সামর্থ্য নেই যাদের- তাদেরকে কাফনের কাপড় ও আনুষঙ্গিক জিনিসপত্র বিনামূল্যে পৌঁছে দিচ্ছে। সাথে সাথে কাফন-দাফনের ব্যবস্থাও করছে।

সংস্থাটি করোনাভাইরাস মহামারী পরবর্তী সময়েও তরুণ আলেমদের নিয়ে কিশোরগঞ্জের তেরো থানায় এই সেবা চালু রাখবে বলে জানিয়েছে।

কিশোরগঞ্জের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উদ্যোগ মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ জানান, উপমহাদেশের হাক্কানি আলেম সমাজের মুরুব্বি হাজি ইমদাদুল্লাহ মোহাজেরে মক্কী রহ.-এর দাওয়াত ও তাবলিগের ভাবাদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে আল ইমদাদ ট্রাস্ট প্রতিষ্ঠা লাভ করেছে, যার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পীর সাহেব কিশোরগঞ্জ, আল্লামা হযরত মাওলানা ইসমাঈল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ