মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে আসহায়দের জন্য সেনাবাহিনীর এক মিনিটের বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার নিম্ন আয়ের মানুষ। খাদ্যের অভাবে পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে দিন যাপন করতে হচ্ছে তাদের।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে অসহায়দের সহযোগিতায় 'এক মিনিটের বাজার' চালু করেছে সেনাবাহিনী। যেখান থেকে এক মিনিটের মধ্যে বিনামূল্যে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে যেতে পারছে তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলো।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরনগরীর ওয়াসা মোড় এলাকার জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসে এ 'এক মিনিটের বাজার'। আশপাশের এলাকার তালিকাভুক্ত এক হাজার দরিদ্র পরিবার ওই বাজার থেকে নিজের পছন্দমতো সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যায়।

নগরীর দরিদ্র অসহায়দের সহযোগিতায় চালু করা এ বাজারটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন বিগ্রেড। জেলার রাউজান, সাতকানিয়া, সীতাকুণ্ড ও লোহাগাড়াসহ বিভিন্ন উপজেলা থেকে সবজি কিনে বাজারে নিয়ে আসা হয়। এতে ওইসব উপজেলার কৃষকরাও তাদের সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন।

এ বিষয়ে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বলেন, তালিকাভুক্ত পরিবারগুলোকে একটি করে টোকেন দেওয়া হয়েছে। তারা সেই টোকেন দেখিয়ে বাজারে প্রবেশ করেন এবং এক মিনিটের মধ্যে বিনামূল্যে নিজের পছন্দমতো সবজি নিয়ে যান।

তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ সংকট মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে আছে। আগামী এক মাস পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় এ বাজার চালু করা হবে এবং প্রতিদিন এক হাজার দরিদ্র পরিবারকে বিনামূল্যে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তা দিবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ