মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ফরিদপুরে বেদে সম্প্রদায়ের মাঝে ডিআইজির খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ঢাকা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের (বিপিএম, পিপিএম বার) পক্ষ থেকে ফরিদপুরের ভাঙ্গায় বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার ভাঙ্গার আলগী ইউনিয়নের শুয়াদী ব্রীজ সংলগ্ন এলাকায় হতদরিদ্র ৩০জন বেদে এবং মালিগ্রামের কলাতলায় ১৭জন বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে ফরিদপুরের পুলিশ সুপার মুহা. আলিমুজ্জামান ভাঙ্গা বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উপহার সামগ্রী পেয়ে বেদের দল আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা উপস্থিত সবাইকে সাপের খেলা দেখিয়ে মনোরঞ্জন করান।

বেদেরা বলেন, আমাদের বেদেদের কেউ কখনো এমন উপহার সামগ্রী দেয় নাই, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশ পুলিশের জন্য দোয়া করি, আল্লাহ যেন বাংলাদেশ পুলিশের সহায় হন।

পরে ফরিদপুরের পুলিশ সুপার মুহা. আলিমুজ্জামান (বিপিএম-সেবা) ব্যক্তিগত ভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী মুহা. রবিউল ইসলাম, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুহা. শফিকুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্য, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ