মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

লামায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলায় এবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. মোহাম্মদুল হকের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট ৪ জনের করোনা শনাক্ত হলো।

আজ শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক উপজেলা প্রশাসনের সাথে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করতে যান। পরে ১৩ মে করোনার কোনও উপসর্গ না থাকা সত্ত্বেও তিনি নিজের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠান। এর ৩ দিন পর ডা. মোহাম্মদুল হকের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা ১০ শয্যার আইসোলেশন ইউনিটে রয়েছেন।

তবে ডা. মোহাম্মদুল হকের শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই বলে জানিয়েছেন উপজেলা মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) ডা. মনিরুজ্জামান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, করোনা আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। সবাইকে আতঙ্কিত না হয়ে সাধারণ রোগীসহ লামাবাসীকে সচেতন ও ঘরে থাকার অনুরোধ রইল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ