মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় নতুন করে আরও ছয়জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, একজন পোশাক শ্রমিক ও তিনজন অন্য শ্রমিক রয়েছেন।

শনিবার (১৬ মে) রাতে তাদের করোনার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের বাড়ির সবার নমুনা সংগ্রহের কাজ আজ রোববার শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, গত ১৩ এপ্রিল করোনা সন্দেহে ওই ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে মনপুরা উপজেলায় দুজন ও ভোলা সদরে চারজন রয়েছে। জেলায় এটি প্রথম একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত ৯৭৯ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৭১৩টি রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ এসেছে ১৬টি। এর মধ্যে পাঁচজন ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। চারজন আইসোলেশনে আছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ