রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মামাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত মুহা. সুজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার ভেলানগর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুনের ঘটনায় গ্রেফতারকৃত সুজনের দেয়া তথ্য মতে ওই দিন রাতে তার সহযোগীদের ধরতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল।

‘পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় সুজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাঞ্ছারামপুর থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি দেশিয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ