রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

আম্পান: উপকূলে নানা পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় 'আম্পান' মোকাবেলায় উপকূলীয় এলাকায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। এরইমধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে উপকূলের হাজারো মানুষ।

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে খুলনায় দায়িত্ব ভাগ করে দিয়েছে প্রশাসন। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশিপাশি, স্বেচ্ছাসেবক দল গঠনসহ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

মোংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে কন্ট্রোল রুমের মাধ্যমে ঝড়ের গতি সম্পর্কে জানানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় জেলেদের গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০৯টি সাইক্লোন শেল্টার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ