রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

আল্লামা পালনপুরীর মাগফিরাত কামনায় হাটহাজারী মাদরাসায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরীর রহ. এর রুহের মাগফেরাত কামনায় দারুল উলুম হাটহাজারীর কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) আসরের পর মুসল্লিদের নিয়ে সূরা ইয়াসিনের খতমের পর দোয়া পরিচালনা করেন জামিয়ার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় আল্লামা বাবুনগরী বলেন- কওমী মাদরাসা সমূহের মূল কেন্দ্র হলো ভারতের দারুল উলুম দেওবন্দ। আল্লামা মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ. সেই দেওবন্দ মাদরাসার শায়খুল হাদীস ছিলেন। তার দরস তাদরিস ছিলো অসাধারণ। তিনি ছিলেন বহু গ্রন্থ প্রণেতা। অনেক উচু মাপের আলেম,বুজুর্গ ব্যক্তি ছিলেন পালনপুরী রহ.। তার মৃত্যুতে যেই শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবে না।

আল্লামা বাবুনগরী মসজিদে অবস্থানরত এ'তেকাফকারীগণ, মুসল্লি ও জামিয়ার ছাত্রদের নিয়ে মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

এ সময় আল্লামা বাবুনগরী আমিরে হেফাজত, জামিয়ার মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর পরিপূর্ণ সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ