রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ

সিলেট মহানগর শ্রমিক মজলিস সভাপতির ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট মহানগর শ্রমিক মজলিসের সভাপতি জুবায়ের আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের শ্রমিক ভাইসহ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়।

সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতা কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে সকলকে মানবতার কল্যাণে কাজ করা উচিত।

তিনি আরও বলেন, এ বছর এমন এক মুহুর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে, যখন পুরো বিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। এ বছর প্রকৃত অর্থে কোন মানুষের মনে আনন্দ না থাকলেও মুমিন মুসলমানদের প্রকৃত আনন্দ হচ্ছে আল্লাহর তায়ালার নির্দেশ মানার মধ্যে। যে যত বেশি আল্লাহর আনুগত্য বা ইবাদত করতে পারবে তার মনে ততবেশি আনন্দ। তারপরও যে আনন্দ থাকার কথা তা প্রকৃত অর্থে নেই।

তিনি সর্বস্তরের শ্রমিক ভাইসহ সকলের প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ