রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব রহ. এর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আলেমে দীন, চট্টগ্রাম জিরি মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব রহ এর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

জিরি মাদরাসার প্রঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার প্রবীন মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ স্থানীয় বড় বড় আলেম। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী’র ইমামতিতে জামেয়া জিরির মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে জায়নামাজে সিজদারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে পাঁচ মেয়ে, নাতি নাতনী এবং হাজারো শাগরীদ, মুরীদান ও ভক্ত রেখে গেছেন। আল্লমা মুফতি নুরুল হক রহ.এর ইন্তেকালের পর থেকে প্রায় ৩৬ বছর তিনি মুহতামিম ছিলেন।

এদিকে মাদরাসার মজলিশে শুরার সিদ্ধান্তক্রমে জামেয়ার মাওলানা মূসাকে  সহকারী মুহতামিম ও আল্লামা শাহ তৈয়্যব র. এর দ্বিতীয় ছেলে মাওলানা মুহাম্মাদ খোবাইবকে জানাজা নামাযের পূর্বে মুহতামিম হিসেবে নাম ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ