রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে ঈদের জামাতে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঈদের নামাজ চলাকালীন সময় ইমামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার রুপবাটী ইউনিয়ের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাতের সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, ৭০ বছর বয়সী ওই ইমামের নাম আইউব আলী। তিনি উপজেলার নন্দলালপুর আলিম মাদরাসার সিনিয়র প্রভাষক।

শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আইউব আলীর ইমামতিতে সকাল সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হয়। নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে মুসল্লিরা নামাজ ভেঙে উনাকে তোলার পর বুঝতে পারেন, উনি আর নেই। উনার বয়স হয়েছিল, তবে কোনো অসুস্থতা ছিল না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ