শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

স্পেনে লকডাউনে মুসলমানদের ঈদ উদযাপন কেমন ছিল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল কাদির আল মাহদি।।
বার্সেলোনা, স্পেন থেকে>

করোনা ভাইরাসের কারনে পুরা পৃথীবি অচল। চলছে পৃথীবি জুড়ে লকডাউন। এক নিরব স্নায়ুযুদ্ধের ভিতর দিয়ে সবার জীবনযাপন। উপর দিয়ে ভালো দেখা গেলেও ভিতরে দিয়ে নিরব হাহাকার চলছে সবার। এমন অবস্থায় রামাদ্বান চলে গেছে, চেলে গেছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। প্রায় পুরা পৃথীবি জুড়ে মসজিদ, ইসলামিক সেন্টার বন্ধের ভিতর দিয়ে এবারে রামাদ্বান শেষ হয়েছে। শেষ হয়েছে ঈদুল ফিতর।

লকডাউনের কারনে বাহিরে তথা ঈদাগাহে সারা পৃথীবি জুড়ে ঈদের জামাত অনুষ্টিত হয়নি। কোথাও কোথাও মসজিদে শর্ত সাপেক্ষে ঈদের জমাত অনুষ্টিত হয়েছিল, তবে মুসল্লি সংখ্যা ছিল অনেক কম। কারন মুল্লিরা এখনও আতঙ্কগ্রস্ত।

স্পেনে এবারের রামাদ্বান এমনই অবস্থায় অতিবাহিত হচ্ছিল। গত ১৩ই মার্চ স্পেন সরকার পক্ষ থেকে পুরা দেশকে লকডাউন স্টেইট ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত অন্য সব কিছুর সাথে মসজিদ, গির্জা, চার্চ ইত্যাদি ধর্মীয় এবাদতখানা সমূহ বন্ধ রয়েছে। লকডাউনের এঘোষণা ধারাবাহিকভাবে আগামি ৭ই জুন পর্যন্ত চলবে।

কাজেই এবারে ঈদুল ফিতরের আমেজ অন্যান্য বছরের মতো চোখে পড়ার মতো ছিল না। অনেকটা নিরবে নিবৃত্তে স্পেন মুসলমানদের ঈদুল ফিতরের আমেজ শেষ হয়েছে এবার।

লকডাউনের এই সময়ে রামাদ্বান ও ঈদুল ফিতরের দিন স্পেনে বেশির ভাগ মসজিদ ও ইসলামিক সেন্টার বন্ধ ছিল। কয়েকটি মসজিদে স্বল্প পরিসরে ঈদের নামাজ আয়োজনের অনুমতি দেয়া হয়ছিল। তবে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় কোন মসজিদ খোলার অনুমতি দেয়া হয়নি। কাজেই ঈদের দিন মুসলমানরা ভিবিন্ন বাসা বাড়ির আঙ্গিনায় বা বাড়ির ছাদে কয়েক বাসার লোকজন একত্রে মিলে ঈদের জামাত আদায় করছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ