বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮


আল্লামা শাহ ইদ্রিসের ইন্তেকালে মুফতি ফয়জুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আলেমেদ্বীন, চট্টগ্রাম নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদরিসের ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ও জামিয়া লালবাগের সিনার মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বেফাক সহ-সভাপতি ফয়জুল্লাহ বলেন, তিনি ছিলেন একজন ইসলামী শিক্ষাবিদ। দেশ ও বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী শিক্ষাবিদকে হারিয়েছে। যা পূরণ হওয়ার নয়।

আল্লাহ তাআলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর।

আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর জামিয়া নাজিরহাট বড় মাদরাসার মাঠে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ