রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অসহায়দের খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ছিন্নমূল, পথচারী ও বস্তীবাসীর মাঝে মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

আজ ২৮ মে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ছিন্নমূল, পথচারী ও বস্তীবাসীদের মাঝে মাসব্যাপী এ খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। সংগঠন এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সুরমা টাওয়ারের নিচে দুপুর ১ঃ৪৫ মিনিটে সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমিন খানের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুর রহমান হেলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল মুমিন, নগর সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আমানুল্লাহ প্রমুখ। এসময় ৩৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ