রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা

চট্টগ্রামে করোনায় প্লাজমা থেরাপি নেয়া একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস আক্রান্ত চন্দন দত্ত নামে এক ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে একদিন আগেই প্লাজমা থেরাপি দেয়া হয়েছিল।

শনিবার বেলা ১১টার দিকে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি নগরীর কাট্টরী এলাকার বাসিন্দা।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, মারা যাওয়া ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ছিল। গত রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই ব্যক্তির শরীরে গতকাল শুক্রবার প্লাজমা দেয়া হয়েছিল।

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে রক্তরস বা প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ