রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

রোববার থেকে ধাপে ধাপে খুলে দেয়া হবে মসজিদে নববি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আশংকায় দীর্ঘদিন বন্ধ থাকা মদিনা মুনাওয়ারার পবিত্র মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসাধারণের নামাজের জন্য আগামীকাল রোববার খুলে দেয়া হচ্ছে।

আজ শনিবার (৩০ মে) সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, আগামীকাল থেকে কয়েক ধাপে সমাগত মুসল্লি ও দর্শণার্থীদের জন্য মসজিদটি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এপ্রসঙ্গে আল হারামাইনিশ শারিফাইন এর প্রধান তত্বাবধায়ক শায়খ আব্দুর রহমান আস সুদাইসি এক বয়ানে বলেন, রোববার থেকে ধীরে ধীরে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দেয়া হচ্ছে, একইসঙ্গে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মসজিদে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেয়া হবে।

মসজিদে আগত মুসল্লিদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার অনুরোধ জানিয়েছেন শায়খ সুদাইসি। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ