রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

লামায় সাংবাদিকসহ ২ জন করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান লামা উপজেলায় আরও ২ জনের করোনা পজেটিভ হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আক্রান্ত করোনা রোগী নুর মোহাম্মদ (৪২) লামা পৌরসভার ১নং ওয়ার্ড চম্পাতলী গ্রামের বাসিন্দা। তিনি "জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন" লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত। অপরদিকে উসাইজো মার্মা (২১) গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাইশপাড়ি এলাকার বাসিন্দা চট্টগ্রাম ফেরত গার্মেন্টসকর্মী বলে জানা যায়।

জানা যায়, বুধবার (২৭ মে) লামা হাসপাতাল থেকে কক্সবাজার ল্যাবে পাঠানো নমুনার শুক্রবার পজেটিভ আসে। তবে বর্তমানে নুর মোহাম্মদ (৪২) ও উসাইজো মার্মার (২১) সাধারণ সর্দি কাশি ও জ্বর ছাড়া আর কোন উপসর্গ নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

এদিকে আক্রান্ত রোগীদের বাড়ী লকডাউন করে উসাইজো মার্মাকে ডা. মোহাম্মদুল হকের নির্দেশে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের সার্বিক সহযোগীতায় ২৯ মে রাত সাড়ে ১০ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এবং নুর মোহাম্মদকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রোবীন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মনিরুজ্জামান মোহাম্মদ ও মেডিকেল অফিসার ডা. দিদারুল মেহের করোনা আক্রান্ত ব্যক্তিদের সার্বক্ষনিক চিকিৎসা সেবা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ