রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

৮ জুন থেকে পশ্চিমবঙ্গে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে ৮ জুন থেকে সব অফিস খুলবে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১ জুন থেকে রাজ্য অনেকটাই স্বাভাবিক ছন্দে হাঁটবে। ওইদিন থেকেই রাজ্যের সমস্ত চা এবং জুট শিল্প খুলবে। পাশাপাশি আগামী ৮ জুন থেকে রাজ্যের সমস্ত অফিস পুরোদমে খুলে যাবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিকে ১ জুন থেকে রাজ্যের সমস্ত মসজিদ-মন্দির-গির্জা খোলার অনুমতি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে করোনা ভাইরাসে সংক্রমণ এড়াতে কোনো ধর্মীয় স্থানে একসঙ্গে ১০ জনের বেশি মানুষ সেখানে ঢুকতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন মমতা।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ৬-৮ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। রাজ্যের সব মানুষকেই এটা মেনে চলতে হবে। সেইসঙ্গে মাস্ক, স্যানিটাইজেশন এবং হাত ধোয়া আবশ্যিক।

অন্য রাজ্য থেকে সামাজিক দূরত্ব না বজায় রেখেই পরিযায়ীদের ফেরানো হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, শ্রমিক স্পেশালের নামে আসলে করোনা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। শ্রমিক স্পেশ্যাল ট্রেনে পরিযায়ী শ্রমিকরা আসছেন। সেখানে তো আদৌ কোনও সুরক্ষাবিধি মানা হচ্ছে না। -এনডিটিভি, কলকাতা ২৪x৭

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ