রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

কাবুলের মসজিদে ভয়াবহ হামলায় ইমামসহ ২ জনের নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের এক মসজিদে হামলার ঘটনা ঘটেছে। নামাজরত অবস্থায় সেখানে একটি বোমা বিস্ফোরণ করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা নিন্দা জানিয়েছেন।

এ ঘটনায় দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাবুলের গ্রীন জোনে অবস্থিত বেশ নামকরা মসজিদ ছিলো এটি। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর ওয়াজির আকবর খান মসজিদে ওই বোমা হামলা হয়।

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। তিনি জানান, মসজিদটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কূটনৈতিক এলাকায় অবস্থিত। সেখানে বেশ কিছু বিদেশি সংস্থা ও দূতাবাস রয়েছে।

নিহতের মধ্যে একজন হচ্ছেন মসজিদের ইমাম আয়াজ নিয়াজি। তিনি প্রথমে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো কোনো গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ