রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

করোনায় আফ্রিকার ৯ দেশে নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে দিশেহারা গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমতাবস্থায় বিশ্বের বহু দেশে স্থগিত করা হয়েছে নির্বাচন। এবার আফ্রিকার ৯টি দেশেও সংক্রমণের ঝুঁকির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইসি) জানায়, মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকির কারণে বিশ্বের প্রায় ৬০টি দেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিভিন্ন পর্যায়ের নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে আফ্রিকার দেশ রয়েছে ৯টি।

সেগুলো হলো- জিম্বাবুয়ে, জাম্বিয়া, উগান্ডা, তিউনিশিয়া, কেনিয়া, ঘানা, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও লিবিয়া।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সেসব দেশের কর্মকর্তা ও কর্তৃপক্ষসমূহ। কবে নাগাদ পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচন স্থগিতের ফলে সৃষ্টি হওয়া অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে অনেক দেশের নেতারা তাদের জনগণের মাঝে ভয়-ভীতি ছড়াচ্ছেন। যাতে নির্বাচন অনুষ্ঠিত হলে সহজেই ক্ষমতায় বসতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ