রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

করোনায় চমেকের মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

তথ্যটি নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর থেকেই ডা. মুহিদুল হাসান চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তিনি মারা গেলেন।

চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, গত দশ দিন আগে ডা. মুহিদুল হাসানের শরীরে মরণব্যাধী এই ভাইরাসটি শনাক্ত করা হয়। এরপর থেকে চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ৫-৬ আগে তাকে আইসিইউতে নেয়া হয়।

এনিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের দুইজন চিকিৎসক মারা গেছেন বলে যোগ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ