রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

করোনা রোধে ইরানের যুগান্তকারী উদ্ভাবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মোকাবেলায় যুগান্তকারী উদ্ভাবন করেছে ইরান। ওজোনাইজার নামের একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেছে দেশটি। ইরানের আমির কাবির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি তৈরি করেছে।

সূত্র মতে জানা যায়, এ যন্ত্রে বাইরে থেকে কোনো ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিতে হবে না। এটি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সেটাকে ওজোনে পরিণত করবে। এই ওজোন ব্যবহার করেই পরিবেশকে জীবাণুমুক্ত রাখা যাবে।

ইরান বাসা-বাড়ি, অফিস-আদালত, হাসপাতাল, বন্দর ও টার্মিনালসহ বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে। ওজোন অক্সিজেনেরই একটি প্রকারভেদ। তবে এটি বিষাক্ত। ওজোন পরিবেশকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে।

গত ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে ইরান এই ভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শনাক্তকরণ কিট, ভেন্টিলেটর ও মেডিক্যাল রোবট থেকে শুরু করে ব্যাপক সংখ্যায় মাস্ক ও পিপিই তৈরিতে সফল হয়েছে ইরান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ