রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

নরওয়ে মসজিদে হামলাকারীকে ২১ বছরের সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে বন্দুকহামলা চালানোর ঘটনায় অভিযুক্ত এক তরুণকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে নরওয়ের একটি আদালত। গত বছরের আগস্টে রাজধানী অসলোর পশ্চিমে বায়েরুম শহরে আল-নুর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।

মসজিদটিতে ঢুকে প্রকাশ্যে গুলি চালান ফিলিপ ম্যানশাউস নামে ২১ বছরের এক শ্বেতাঙ্গ যুবক। উগ্র ডানপন্থী শ্বেতাঙ্গ সন্ত্রাসবাদের ঘটনা হিসেবে দেখা হয় এই হামলাকে। পুলিশের তদন্তে উঠে আসে যে, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন ফিলিপ। গত বছর মার্চে ক্রাইস্টচার্চের ওই ঘটনায় ব্রেনটন ট্যারেন্ট নামে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী ৫১ জন মুসলিমকে গুলি করে হত্যা করে।

তবে আল-নুর মসজিদে মুসলিমদের ওপর গুলির ঘটনায় গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলা চালিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন ফিলিপ। তবে ঘটনার কিছুক্ষণ পর তার সৎবোনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় একটি বাড়ি থেকে। যার জন্য ফিলিপকে অভিযুক্ত করা হয়। সূত্র: রয়টার্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ