রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ইয়েমেনে সেনা বাড়াতে সৌদির নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সেনাবাহিনীতে সদস্য বাড়াতে নতুন এক উদ্যোগ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন থেকে স্নাতক শেষ করা শিক্ষার্থীরা সামরিক বাহিনীতে যোগদানের আবেদন করতে পারবেন। রোববার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যোগাযোগ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এখন আপাতত স্নাতক পাস শিক্ষার্থীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির তারিখ পরবর্তীতে জানানো হবে।

মিডল ইস্ট মনিটর বলছে, ইয়েমেনের সঙ্গে চলমান যুদ্ধে সৌদি আরবের সেনাবাহিনীর অনেক সদস্য মারা গেছে। কিছু সদস্য গুরুতর আহত হয়েছে। এখন তাদের সেনা সদস্যের সংখ্যা বাড়াতে হবে। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় গত বছরের শেষ দিকে সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীতে নারীদের নিয়োগ দেয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে করে দেশটিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ