রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

কুরআন পাঠের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে চাইতে মিসরীয় হাফেজের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: পবিত্র কুরআনে কারিমের বিশেষ একটি আয়াত পাঠ করতে করতে মিসরীয় এক বৃদ্ধ হাফেজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ইন্তেকালের আগমুহূর্তে আব্দুল আ'তি আলি আব্দুল জালিল নামের ওই লোক সূরা আম্বিয়ার কয়েকটি আয়াত পাঠ করছিলেন। তার পঠিত সর্বপ্রথম আয়াতের অর্থ: "এবং স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান"।

বয়োবৃদ্ধ এই হাফেজের এরকম সৌভাগ্যের বিদায়ের কথা জানিয়েছেন তার পুত্র মুহাম্মাদ আব্দুল আ'তি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে তিনি তার পিতার মৃত্যুর খবর জানান। তিনি বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোরআনে কারিম পড়ার মাধ্যমে মহান আল্লাহর সাহায্য চেয়ে পরলোকগমন সত্যি সৌভাগ্যের- আল্লাহ তাকে জান্নাত দান করেন। আমিন।

আল জাজিরা আরবির তথ্য অনুযায়ী মারা যাওয়া ব্যক্তি মিসরের আসনা শহরের আকসার জেলায় বসবাস করতেন এবং নিজ বাসাতেই তার ইন্তেকাল হয়।

আরব বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যম আব্দুল আ'তির ইন্তেকালের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওটি ব্যবহারকারীদের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে। তারা সবাই আল্লাহর নিকট সদ্যপ্রয়াত এ হাফেজে কোরআনের জন্য জান্নাতের উঁচু সম্মান কামনায় দোয়া করেন। সূত্র: আল জাজিরা মুবাশির

https://www.facebook.com/dailybanglanews24.com.bd/videos/545916892744271/?t=2

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ