রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

চীনের সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় সেনার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনী মধ্যে উত্তেজনা চলছিল। শেষ পর্যন্ত সেই স্নায়ুযুদ্ধ রূপ নিল সত্যিকারের যুদ্ধে। গতকাল রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ৩ ভারতীয় সেনার মৃত্যু হয়। অন্যদিকে চীনা সেনাদের কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।

আজ মঙ্গলবার দুপুরে ভারতীয় সেনাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহত ৩ জনের একজন কর্নেল পদমর্যাদার ও বাকি দুজন সেনা জওয়ান বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ঘটনার পর দুই পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে। ভারতের শীর্ষ সংবাদপত্রগুলো সামরিক বিশ্লেষকদের বরাত দিয়ে জানিয়েছে, চীনা সৈন্যরা এলএসি (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) অতিক্রম করে ভারতীয় ভূখন্ডের অন্তত ৫০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। অন্যদিকে বেইজিংয়ের অভিযোগ, ভারতীয় সেনারা চীনের ভেতর ঢুকে চীনা সেনাদের ওপর হামলা চালালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

বর্তমানে ঘটনাস্থলেই আলোচনায় বসেছেন দুই দেশের শীর্ষ সেনা কর্মকর্তারা। যে কোনো উপায়ে উত্তেজনা প্রশমনই তাদের প্রথম উদ্দেশ্য। গতকাল রাতের ঘটনা নিয়ে ওই বৈঠকের পরেই বিস্তারিত জানানো হবে। ১৯৭৫ সালের পর এটাই প্রথম ঘটনা যেখানে গুলি করে হত্যা করা হল ভারতীয় কোনো সীমান্ত সেনাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ